শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

সাঁথিয়ায় কর্মস্থলে পুলিশ ॥ ফুল দিয়ে শুভেচ্ছা জামায়াতের 

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা: সরকার পতনের পর দেশে আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা পুরোপুরি ভেঙে পড়ে। বিভিন্ন দাবি দেয়া নিয়ে কর্মবিরতি পালন করে দেশের সব পুলিশ সদস্যরা। অবশেষে কর্মেস্থলে ফিরেছে তারা। ভুল-ত্রুটি শুধরে নতুন ধারায় কার্যক্রম শুরু করবে বলে জানায় পুলিশ। 

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলা জামায়াতের নেতাকর্মীরা পাবনার সাঁথিয়া থানা প্রাঙ্গণে পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।

ফুলেল শুভেচ্ছা পেয়ে পুলিশ সদস্যরা আনন্দিত হয়ে বলেন পুলিশ বাহিনী সব সময় দেশের সাধারণ মানুষের হয়ে কাজ করে আসছে। ভুল-ত্রুটি শুধরে আগামীতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোকলেছুর রহমান, উপজেলা সেক্রেটারি আনিসুর রহমান, পৌর আমীর মাওলানা আব্দুল গফুর, সাংবাদিক ও জামায়াত শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী।

অনলাইন আপডেট

আর্কাইভ